এই শীতে হয়ে যাক মজাদার হাঁসের মাংসের কালিয়া - The News Lion

এই শীতে হয়ে যাক মজাদার হাঁসের মাংসের কালিয়া

 


দি নিউজ লায়নঃ 

উপকরণ:  

হাঁস- ১টি, 

পেঁয়াজ বাটা- ১/২ কাপ, 

আদা বাটা- ১ টেবিল চামচ, 

রসুন বাটা- ১ চা চামচ, 

হলুদ - ১ চা চামচ, 

শুকনো লঙ্কা বাটা- ১ চা চামচ, 

জিরে বাটা- ১ চা চামচ,

 ধনে বাটা- ১ চা চামচ, 

গোলমরিচ বাটা- ১-৪ চা চামচ, 

তেজপাতা- ১টি, 

দারুচিনি ২ সে.মি.- ৩ টুকরা, 

এলাচ- ৩টি, 

মেথি- ১ চা চামচ, 

সয়াবিন তেল- ১-২ কাপ, 

কারি মসলা (ইচ্ছা)- ১ চা চামচ।  


প্রণালি:  

বাটা মসলা, তেজপাতা, এলাচ, দারুচিনি, লবণ ও মাংস একসাথে মিশিয়ে ঢেকে ওভেনে বসিয়ে দিন। মৃদু আঁচে রান্না করুন। মংস সিদ্ধ হলে নামান। ১টি পেঁয়াজ কুচি করে ও ২ কোষ রসুন ছেঁচে নিন।  এরপর তেলে মেথি ফোঁড়ন দিন। পেঁয়াজ ও রসুন দিয়ে সামান্য ভেজে মাংস ও কারি মসলা দিন। মাংস কষিয়ে তেল উপরে উঠলে নামান। ব্যাস হয়ে গেল মজাদার হাঁসের মাংসের কালিয়া!

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.